শমিত সিনহা, কোলকাতা
শনিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। এর পর তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯২ বছর বয়সী এই গায়িকা জরুরি চিকিৎসা পরিষেবা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সামান্য শরীর খারাপ ছিল তাঁর, কিন্তু শনিবার রাতে প্রবল শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করেন তিনি। কালক্ষেপ না করে তাঁকে তড়িঘড়ি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে আশা ভোঁসলের।
সমস্যার পাশাপাশি তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে, যার ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। যদিও হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁর অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’, তবে বয়সজনিত কারণে চিকিৎসকরা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে চান।
এদিকে তার এই খবরে মন খারপ তার অনুরাগীদের, ইতিমধ্যেই উদ্বেগ মাথায় নিয়ে হাসপাতালে সামনে ভিড় কেরছ তার অসংখ্য অনুরাগী।