InShot 20260409

শমিত সিনহা, কোলকাতা :

রাজ্যে নতুন করে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

হাতে আর বেশি দিন নেই, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চারিদিকে হিংসার ছবি ধরা পরছে, সেই কথা মাথায় রেখে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছিলেন, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করবেন তাঁরা। নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না। সেই মতো এ বারের ভোটে পর্যবেক্ষকের সংখ্যাও নজিরবিহীন ভাবে বেশি। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন
তাই আরও বাহিনী আনছে চলছে নির্বাচন কমিশন,
এরই মধ্যেই বুধবার আরও ১৫০ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথা জানানো হল। কেন্দ্র জানিয়েছে, ১৮ এপ্রিলের মধ্যে এই বাহিনীকে রাজ্যে এসে কাজ শুরু করে দিতে হবে।এর আগে দফায় দফায় পশ্চিমবঙ্গের ভোটের জন্য প্রথমে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। গত ১৯ মার্চ বিবৃতি জারি করে অতিরিক্ত আরও ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানায় কেন্দ্র। ১৭ এপ্রিলের মধ্যে এই বাহিনী মোতায়েতের কথা বলা হয়েছিল।
এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ২৪০০ কোম্পানি বাহিনী নিযুক্ত ছিল।

এরপরও বাহিনীর সংখ্যা আরও কিছুটা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে।
এরই পাশাপাশি ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরো বাহিনী থেকে যাবে বলে নির্বাচন কমিশন সুত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *