শমিত সিনহা : প্রয়াত কিংবদন্তী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। গতকাল অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের (Asha Bhosle)। তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমার ‘সাওয়ান আয়া’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি।
আশা ভোঁসলে কেবল একটি নাম নয়, বরং ভারতীয় সংগীতের এক অনবদ্য-অমর অধ্যায়। পঞ্চাশ থেকে সত্তরের দশকের বলিউডের ‘স্বর্ণযুগের’ অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন আশা ভোঁসলে। লতা মঙ্গেশকর, মোহম্মদ রফি, কিশোর কুমার ও মান্না দের পাশাপাশি তিনি ছিলেন এক অপরিহার্য নাম। শুধু প্লেব্যাক নয়— গজল, ভজন, পপ, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত ও কাওয়ালিতেও তিনি ছিলেন সমান পারদর্শী। ২০০৬ সালে তিনি জানিয়েছিলেন, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১২,০০০-এর বেশি গান গেয়েছেন তিনি।
আশা ভোঁসলে কেবল একটি নাম নয়, বরং ভারতীয় সংগীতের এক অনবদ্য-অমর অধ্যায়। পঞ্চাশ থেকে সত্তরের দশকের বলিউডের ‘স্বর্ণযুগের’ অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন আশা ভোঁসলে। লতা মঙ্গেশকর, মোহম্মদ রফি, কিশোর কুমার ও মান্না দের পাশাপাশি তিনি ছিলেন এক অপরিহার্য নাম। শুধু প্লেব্যাক নয়— গজল, ভজন, পপ, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত ও কাওয়ালিতেও তিনি ছিলেন সমান পারদর্শী। ২০০৬ সালে তিনি জানিয়েছিলেন, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১২,০০০-এর বেশি গান গেয়েছেন তিনি।
সাতটি দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাওয়া আশার সংগীতজীবন বিশাল বিপুল অপরিমেয়।
বাংলা গানেও বিপুল ভাবে সমৃদ্ধ হয়েছে আশার গলায়। গেয়েছেন বাংলা নন-ফিল্ম, ফিল্ম, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি। সুধীন দাশগুপ্তের সুরে তাঁর আসাধারণ সব কাজ হল অফ ফেমে ঢুকে গিয়েছে– আকাশে আজ রঙের খেলা (১৯৫৮), আরো দূরে চলো যাই (১৯৭১), সাগর ডাকে আয় (১৯৭২), মন মেতেছে (১৯৭২)। এছাড়াও যেসব বাংলাগান বাঙালি সংগীতপ্রেমীর মুখে-মুখে ফেরে, তার মাত্র কয়েকটি হল– যাব কি যাব না ভেবে ভেবে (১৯৬৮), কোন্ সে আলোর স্বপ্ন নিয়ে (১৯৬৯), চোখে চোখে কথা বলো (১৯৭১), আমি অন্ধকারের যাত্রী (১৯৭৩), আয় চলে আয় (১৯৭৩), মহুয়ায় জমেছে আজ (১৯৭৪), সন্ধ্যাবেলায় তুমি আমি বসে (১৯৭৪)! বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গাওয়া আশার বাংলা গানের সংখ্যাই অনেক। বলে শেষ করা যাবে না।
পুরস্কার
আশা দু’টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) পেয়েছেন। রয়েছে ১৮টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার (Maharashtra State Film Awards)। তাঁর মুকুটে রয়েছে চারটি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার (BFJA Awards), ন’টি ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards)। তাঁর ঝুলিতে রয়েছে দু’টি গ্র্যামি পুরস্কারের মনোনয়নও। ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন আশা। ২০০৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে। ২০১৮ সালে পান বঙ্গবিভূষণ, ২০২১ সালে মহারাষ্ট্র ভূষণ পদকেও ভূষিত হন আশা।
শুধু তাই নয়, ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণাও করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন।
এক্স হ্যান্ডে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। যিনি কয়েক প্রজন্ম ধরে আমাদের মনের মনিকোঠায় ছিলেন। তিনি অসংখ্য বাংলা গান গেয়েছেন। বাংলাতেও তিনি খুবই জনপ্রিয়। ২০১৮ সালে আমরা তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করেছিলাম। তার পরিবার, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি ভক্তদের প্রতি সমবেদনা জানাই।”
সোমবার বিকেল ৪টে নাগাদ শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’