Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (10)

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ সম্পন্ন হল সোমবার। লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন নতুন সদস্য শপথ গ্রহণ করেন। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় বন্দেমাতরম ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা।

এদিন ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মণ, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপকুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার এবং দুধকুমার মণ্ডল।

এছাড়া মালতি রাভা রায়, রাজেশ মাহাতো ও ইন্দ্রনীল খাঁ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অপরদিকে অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী-সহ মোট ১৯ জন প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অধিকাংশ মন্ত্রীকে ধুতি-পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে দেখা যায়। তবে কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় পাঁচজন মন্ত্রীও শপথ নিয়েছিলেন। নতুন ৩৫ জন সদস্য যুক্ত হওয়ায় রাজ্যের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *