Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (2)

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল রাজ্যের গোয়েন্দা দফতরে। ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁর করা ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার তদন্তে মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দেন তিনি। এর মাত্র দু’দিন আগেই বিধানসভায় সই জাল সংক্রান্ত মামলায় দীর্ঘক্ষণ তাঁকে জেরা করেছিলেন তদন্তকারীরা।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় অভিষেক মন্তব্য করেছিলেন যে ভোটের ফল ঘোষণার পর ‘ডিজে’ বাজবে এবং তা এতটাই জোরে বাজবে যে বিরোধীদের অস্বস্তিতে ফেলবে। সেই মন্তব্যকে ঘিরে পরবর্তীকালে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে সল্টলেকে একটি সাইবার অভিযোগ দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে অভিষেকের কালীঘাটের বাসভবনে নোটিস পাঠানো হয়েছিল।

মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছন অভিষেক। ভিজিটরস রেজিস্টারে সই করে তিনি সরাসরি তদন্তকারীদের কক্ষে প্রবেশ করেন। তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক সহকর্মী বা আইনজীবীকে দেখা যায়নি।

এর আগে রবিবার সই জাল সংক্রান্ত মামলায় প্রায় সাড়ে আট ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলায় তৃণমূল নেতা কুণাল ঘোষকেও তলব করা হয়েছিল। পাশাপাশি সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেও হাজিরা দিতে হয়েছিল অভিষেককে, যেখানে দীর্ঘ সময় ধরে তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ফলে টানা তিন দিনে তিনটি পৃথক মামলায় রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *