Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

চলতি মাসের শুরুতেই হাবড়া স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নোটিস জারি করেছিল রেল কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়সীমা ১৫ জুনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও বহু হকার সেই নির্দেশ মানেননি বলে অভিযোগ। এরপর সোমবার গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযানে নামে রেল প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী, জিআরপি এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে হাবড়া স্টেশন চত্বর ঘিরে ফেলা হয়। মাইকিং করে এলাকায় থাকা দোকানদারদের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ দোকান ভেঙে ফেলা শুরু হয়। রেলের দাবি, দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে দোকানপাট চালানো হচ্ছিল এবং কয়েকটি স্থায়ী পাকা নির্মাণও গড়ে উঠেছিল। অভিযানের সময় সেই নির্মাণগুলিও গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ, রেলের জমির উপর থাকা একটি রাজনৈতিক দলের কার্যালয়ও উচ্ছেদ করা হয়েছে। এর জেরে কিছু রাজনৈতিক কর্মী ও সমর্থক বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত রেলস্টেশন হাবড়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত হয়। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে অবৈধ দখল ও দোকানপাটের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ ছিল। সেই কারণেই রেল প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত দোকানদারদের একাংশের দাবি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই জীবিকার উৎস ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *