শমিত সিনহা : কোলকাতা
ঘাসের উপর জোড়াফুলের যে চিহ্ন, ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই, এই রায় দিল নির্বাচন কমিশন।
দির্ঘ টানাপোড়েনে পর অবশেষে
বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত তারা ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে।
আগামী কাল বেলা ১১টার মধ্যে তিনটি করে বিকল্প নামের প্রস্তাব জমা দিতে হবে তাদের। ফ্রি সিম্বলের মধ্যে থেকে বেছে নিতে হবে তিনটি করে। সেখান থেকেই পৃথক পৃথক নাম ও প্রতীকচিহ্ন দেওয়া হবে তাদের।