Your paragraph text (8)

কলকাতা: বসন্তোৎসবের আনন্দ যাতে সাধারণ মানুষের কাছে নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল লালবাজার। কিন্তু তা সত্ত্বেও দোল ও হোলির দু’দিনে বিশৃঙ্খলা ও অভব্য আচরণের অভিযোগে শহর কলকাতা থেকে মোট ৬০৭ জনকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুলিশ সূত্রের খবর অনুযায়ী, উৎসবের মেজাজে মত্ত হয়ে অশালীন আচরণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে শহরজুড়ে বিশেষ অভিযান চালানো হয়েছিল।

উৎসবের দিনগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শহরের প্রতিটি মোড়ে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শহর ঢোকার মুখগুলোতে এবং গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে নাকা চেকিংয়ের মাধ্যমে মত্ত চালকদের আটক করা হয়। পথচলতি মানুষকে জোর করে রঙ দেওয়া বা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ রুখতে সাদা পোশাকে পুলিশি নজরদারি ছিল তুঙ্গে। বুধবার হোলির দিনও দাপাদাপি রুখতে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ২৭৭ জনকে জালে তোলে পুলিশ।

লালবাজারের বার্তা উৎসবের আবহে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *