InShot 20260917

গৌতম মুখার্জি : কোলকাতা

অবশেষে শ্রীরামপুর জনসভার করার অনুমতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৬ সেপ্টেম্বর হবে শ্রীরামপুর কোর্ট ময়দানে করা যাবে এই সভা। চতুর্থ শনিবার আদালতের ছুটির দিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত কোর্ট ময়দানেই সভা করার অনুমতি দেওয়া হলো।

কোলকাতা হাইকোর্টে শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই রায় দেন।

তবে একাধিক শর্ত মানতে হবে এই সভা করার জন্য ।

১,০০০ জনের বেশি জমায়েত করা যাবে না।শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে হুগলির (Hooghly) জেলা বিচারক এবং শ্রীরামপুর থানার আইসি-কে।এরই পাশাপাশি আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে ১০ জন দলীয় স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর শ্রীরামপুর থানায় জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *