InShot 20260501

গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা

১লা মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৯৯৩ টাকা বেড়ে গেল।কলকাতা শহরে এই দাম বেড়েছে ৯৯৪ টাকা, ফলে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার এখন থেকে মিলবে ৩২০২ টাকায়।

গত মাসেই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ১৯ কেজি ও ৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। এবার ফের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে যাওয়ায় হোটেল, রেস্তরাঁ ও ছোট শিল্প সংস্থাগুলোর ওপর খরচ যে অনেকটাই বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই।

তবে এখনও পর্যন্ত সাধারণ গৃহস্থের জন্য বড় স্বস্তির খবর এটাই যে, ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

এদিকে অটো এল পি জি র দামও বাড়ানো হলো, এক লাফে দাম বাড়ল ৬ টাকা ৪৪ পয়সা।গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত অটো LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। শুক্রবার থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। অর্থাৎ এক ধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে।
ফলে ভাড়া বাড়াতে হচ্ছে অটো চালকদের, অটো ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রীদের উপর।
এক লাফে বাড়ল ৬ টাকা ৪৪ পয়সা।
গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত অটো LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। বুধবার থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা প্রতি লিটার। অর্থাৎ এক ধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে বাড়ছে অটো LPG-র দাম। চলতি বছরের শুরুতে যে জ্বালানির দাম ছিল অনেকটাই কম, তা এখন প্রায় ৯০ টাকা ছুঁই ছুঁই।

অটো ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রীদের উপর। বিশেষ করে শহরতলি ও স্টেশন সংলগ্ন এলাকায় বহু মানুষ প্রতিদিন অটোর উপর নির্ভর করেন। ফলে নতুন ভাড়া কার্যকর হলে যাতায়াতের খরচ আরও বাড়বে। অনেকেরই আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা চলতে থাকলে আগামী দিনে অটো LPG-র দাম আরও বাড়তে পারে।

এদিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে সরাসরি সাধারণ মানুষের ওপর না পড়ে, তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনওরকম আর্থিক চাপের মুখে না পড়েন, তার জন্য পেট্রল, ডিজেল এবং গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাস – সবকিছুর দামই অপরিবর্তিত রাখা হয়েছে।সব মিলিয়ে ভোট মিটতেই এলপিজির দাম বাড়াতে মাথায় হাত মধ্যবিত্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *