গৌতম মুখোপাধ্যায়
দক্ষিণ ২৪ পরগনা দশ বছর বয়সী ছেলে এবং মেয়েদের অত্যাধুনিক অত্যাধুনিক ক্রিকেট কোচিং ক্যাম্প “গতি “র উদ্বোধনে সৌরভ। দক্ষিণ ২৪ পরগনার জেলার উদ্যোগে শুরু হলো দশ বছর বয়সী ছেলে এবং মেয়েদের নিয়ে এক উন্নত এবং আধুনিক ক্রিকেট অনুশীলন কেন্দ্র যা উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যার নাম দেওয়া হয়েছে গতি। এখানে ছোট ছোট শিশুদের পেস এবং স্প্রিন বোলার তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে বাংলা থেকে প্রচুর পরিমাণে ভালো ক্রিকেটার এবং বিশেষ করে ভালো বোলার ভারতীয় টিমের জন্য উঠে আসে। এই দিন গতির উদ্বোধন করে সৌরভ গাঙ্গুলী জানান কেবল কেবল খেললেই হবে না যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও খালার মনোযোগী হতে হবে। খেলার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা বড় কথা নয়। যেটা মূল মন্ত্র সেটা হল প্রতিটি খেলোয়ার কি মনোযোগ সহকারে খেলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে খালি সৌরভ গাঙ্গুলী এসেই উদ্বোধন করলেই চলতে পারে না যারা এখানে দায়িত্ব থাকবেন তাদেরকে থেমে গেলে চলবেনা সমস্ত ঝড় ঝাঁপট বাধা বিপদ কাটিয়ে তাদেরকে এ ক্যাম্প চালিয়ে যেতে হবে। এদিন তিনি এইও বলেন এই দিন তিনি আরো বলেন কোন জায়গায় কোন অসুবিধা হলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো যদি কোন বিজ্ঞাপনের দরকার হয় আমি সেটাও চেষ্টা করব।