শমিত সিনহা, কোলকাতা
ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে।
ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না।