শমিত সিনহা : কোলকাতা
সোমবার থেকে হঠাৎ করেই রাজ্য জুড়ে বন্ধ হয়ে গেল মদের দোকান। রাজ্যের আবগারি দফতরের নির্দেশে। কলকাতা-সহ সমস্ত জেলাতেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারণ, আসন্ন বিধানসভা নির্বাচন।
২৩ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে ১৫২টি বিধানসভা কেন্দ্রে। তবে নির্দেশিকায় বলা হয়েছে, ২০ এপ্রিল থেকেই রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ রাখতে হবে। ফলে দ্বিতীয় দফার ভোটের এলাকাগুলিতেও (যেমন কলকাতা, উত্তর ২৪ পরগনা) একই নিয়ম কার্যকর হয়েছে।
২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিন মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। আবার ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, গণনার দিন অর্থাৎ ৪ মে মদের দোকান বন্ধ থাকবে। উল্লেখ্য, এই সব এলাকায় ভোট দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল। কিন্তু প্রথম দফার ভোটের ক্ষেত্রে ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য যা নির্দেশিকা জারি করা হয়েছে,
বিধানসভা নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনী বিধি মেনে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
আগাম ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সমস্যায় পড়েছেন সুরাপ্রেমীরা।