শমিত সিনহা,কোলকাতা :
ভোটের আগে বিভিন্ন লাভজনক পদগুলো থেকে ইস্থফা দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুত্রের খবর মুখ্যমন্ত্রী নিজেকে সচ্ছতা বজায় রাখায় উদ্দেশ্যেই তিনি এই বিভিন্ন পদ থেকে পদত্যাগ করলেন, এই এটি বাধ্যতা মুলক নয়।
ইস্তফা দেওয়া পদগুলির মধ্যে রয়েছে পরিবেশ, বন, স্বাস্থ্য, সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা কমিটি, মিশন ও উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট মিশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
বিজ্ঞপ্তি প্রকাশের পরে জল্পনা তৈরি হয়েছিল যে, মুখ্যমন্ত্রী পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মমতা। সেই জল্পনার অবসান করে নবান্নের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী পদ থেকে নয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি যে সমস্ত বোর্ড, কমিটি, কমিশন বা কাউন্সিলে চেয়ারপারসন বা অন্যান্য পদে রয়েছে সেই সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
মঙ্গলবার নবান্ন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী তাঁর অধীনে থাকা প্রায় ২৬ থেকে ২৮টি ‘লাভজনক পদ’ (Office of Profit) থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত এই পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছেছে বলে কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।