InShot 20260322

শমিত সিনহা, কোলকাতা :

সামনেই মহারন, ভোট ঘোষনার পরই দেখা যাচ্ছে, যত দিন এগোচ্ছে ততই কড়া মনোভাব নিচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় অবাধ ও সুষ্ঠ ভোট পরিচালনার জন্য বিভিন্ন সময়ে নানা পরিকল্পনা গ্রহন করছে নির্বাচন কমিশন। দফায় দফায় বৈঠক করছেন দপ্তরের আধিকারিকেরা।

এরমধ্যেই ভোটমুখী বাংলায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, ভোট মিটে যাওয়ার পরেও বঙ্গে ৫০০ কোম্পানি বাহিনী থেকে যাবে বলেও মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতেই বাংলায় ৪৮০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। তবে পর্যায়ক্রমে আরও ১৯২০ কোম্পানি মোতায়েন করা হবে। এর মধ্যে প্রথম দফায় ৩০০ কোম্পানি বাহিনী পৌঁছে যাবে আগামী ৩১ মার্চ।

কেন্দ্রীয় বাহিনীর কাজের ক্ষেত্র শুধু ভোটগ্রহণ কেন্দ্রে সীমাবদ্ধ রাখা হবে না। বুথ এলাকার অন্য প্রান্তেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে হস্তক্ষেপ করতে পারে কেন্দ্রীয় বাহিনী।

রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯টি বুথের ভিতর ও বাইরে মিলিয়ে ২ লক্ষ সিসি ক্যামেরা ও ওয়েবক্যামে চলবে নজরদারি।
১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। বুথের বাইরেও চলবে নজরদারি। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। কমিশন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯টি বুথের ভিতর ও বাইরে মিলিয়ে ২ লক্ষ সিসি ক্যামেরা ও ওয়েবক্যামে চলবে নজরদারি।

কোনও বুথে ওয়েবকাস্টিং আধঘণ্টার বেশি বন্ধ থাকলেই সেখানে পুনর্নিবাচন করতে হবে। পাশাপাশি FST ও QRT গাড়িতে ৩৬০ ডিগ্রি PTZ ক্যামেরা-সহ লাইভ স্ট্রিমিং চলবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হবে বডি ক্যামেরা। সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কমিশনের কন্ট্রোল রুমে।

গোটা প্রক্রিয়ার তদারকির জন্য সিআরপিএফ-এর আইজি শালভ মাথুরকে ‘স্টেট ফোর্স কোঅর্ডিনেটর’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। জওয়ানদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা।
শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছে কমিশন। বলা হয়েছে, ভোটারদের হুমকি দেওয়া বা ভোট দিতে আটকানোর মতো অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ডও করা হতে পারে।

এই সব পরিকল্পনা গ্রহন করা করাকে কেন্দ্র করে শাসকদলের রোষানলে নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বিষোদগার করছেন নির্বাচন কমিশনের দিকে।
এখন দেখার নির্বাচন কমিশনের এই সব নজিরবিহীন পদক্ষেপ কতটা কার্যকর হয়, নাকি গত নির্বাচন গুলোর মতো আদৌ এই সবে তোয়াক্কা না করে শাসক দল নিজের সেই ভুমিকায় ভোট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *