শমিত সিনহা, কোলকাতা : পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দিল্লির বিজ্ঞান ভবনে ওই সাংবাদিক বৈঠকে থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।
বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা পশ্চিমবঙ্গে।
এবার বিজেপি সহ বিরোধী দলগুলি এক থেকে দু দফার মধ্যে ভোট চেয়েছে। চলতি সপ্তাহে কলকাতায় এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইঙ্গিত দিয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ভোটের দফা নির্ধারণ করা হবে।কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর।