শমিত সিনহা, কোলকাতা : রাজ্যে বেজে গেলো ভোটের দামামা।
এ বার পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল কমিশন।
পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো। আসামে নির্বাচন হবে ৯ এপ্রিল (একদফায়), কেরলে ৯ এপ্রিল ভোট (একদফায়), পুদুচেরিতে নির্বাচন ৯ এপ্রিল। তামিলনাড়ুতে নির্বাচন হবে ২৩ এপ্রিল। এই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।
এই ঘোষণার সঙ্গেই জারি হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট (MCC)। যা জারি হওয়ায় সরকারও কোনও নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। ভোট ঘোষণার মুহূর্ত থেকে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে গেল।