Weqwe 2 (4) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (1)

সোনারপুরে হেনস্তার ঘটনার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার বিকেলে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিক্ষোভ ও হেনস্তার মুখে পড়েন অভিষেক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সূত্রের খবর, এতদিন অভিষেকের সঙ্গে দু’জন নিরাপত্তারক্ষী থাকলেও এবার থেকে সর্বক্ষণ তিনজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন। নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, একসময় রাজ্যে তৃণমূল সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পেতেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হয়। সেই সময় জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে দেওয়া হয়েছিল এবং সাংসদ হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তাই তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেই অনুযায়ী তাঁর সঙ্গে দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল।

শনিবার সোনারপুরে ঘটে যাওয়া ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। রাতভর তল্লাশি চালিয়ে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, হামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনের পরিচয়ও সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *