Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম দিককার ক্যাবিনেট বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মেনে, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে এ রাজ্যে ‘সপ্তম পে কমিশন’ (7th Pay Commission) গঠনের প্রস্তাবে আনুষ্ঠানিক সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার ক্যাবিনেট বৈঠক শেষে এই বড় ঘোষণাটি করেন রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্য অগ্নিমিত্রা পল।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্পষ্ট করে দিয়েছিল যে, কেন্দ্রীয় হারে ডিএ (DA) এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বেতনের যে ফারাক ছিল, এই নতুন পে কমিশন গঠনের মাধ্যমে তা দ্রুত মিটে যাবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো খতিয়ে দেখে দ্রুত নতুন রূপরেখা তৈরি করবে এই নবগঠিত কমিশন। শুধু পে কমিশনই নয়, এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাসে যাতায়াত এবং ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তার দেওয়ার মতো একাধিক বড় জনকল্যাণমুখী স্কিমেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ক্ষমতায় এসেই প্রথম দপ্তরে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *