InShot 20260503

গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা

আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হবে, ভোট গণনা আগামী ২৪ মে।যদিও কমিশনের পক্ষ থেকে এটাকে ফ্রেশ পোল বলা হচ্ছে।

ভোটের দিন একাধিক বুথে ইভিএমের ব্যালট ইউনিটের বোতামে আঠা বা আঁতর লাগানোর অভিযোগ ওঠে, যা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রভাব ফেলতে পারে বলে দাবি করা হয়। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো, বুথ দখল, এবং বুথে অবৈধভাবে রাজনৈতিক কর্মীদের উপস্থিতির অভিযোগও উঠে আসে।এর ফলে সোমবার ফলতা বাদে রাজ্যের ২৯৩ আসনে ভোটগণনা হবে।

দ্বিতীয় দফার ভোটের আগে থেকেই সংবাদের শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা বনাম ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু হয়। ভোটের দিন ওই ফলতাতেই ইভিএম কারচুপির অভিযোগ ওঠে।

শনিবার রাতে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ফলতা বিধানসভার ভোটগ্রহণের বিষয়টি জানিয়েছে কমিশন। ২৯ এপ্রিল, বুধবার ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোটগ্রহণ হয়েছে, তা পুরোটাই বাতিল করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ রয়েছে। সেই কারণে গোটা বিধানসভা কেন্দ্রেরই গত বুধবারের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।প্রথমে ৩০টি বুথের কথা বলা হচ্ছিল, পরে ৬০টি বুথের কথা বলা হচ্ছিল। কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল এবার যে ২৮৫টি বুথে অর্থাৎ পুরো বিধানসভা কেন্দ্রেই ফের ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *