
ISKCON-এর সহ-সভাপতি রাধারমণ দাস জানান, দেশের আটটি রাজ্যের ২১-২২টি শহরে প্রতিদিন প্রায় ১২ লক্ষ পড়ুয়ার কাছে মিড-ডে মিল পৌঁছে দেয় ISKCON। সংশ্লিষ্ট রাজ্যের খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদা মাথায় রেখেই মেনু নির্ধারণ করা হয়।
ইসকন সূত্রে জানা গিয়েছে, সোমবার দেওয়া হবে ভাত এবং সয়াবিন। মঙ্গলবার দেওয়া হবে ভাত, ডাল এবং আলু চোখা। বুধবার দেওয়া হবে পোলাও এবং মটর পনীর। বৃহস্পতিবার তালিকায় থাকছে ভাত এবং কুমড়ো চানা সবজি। শুক্রবার ভাত এবং মিক্স ভেজিটেবল/ কাবুলি চানা। শনিবার থাকছে খিচুড়ি, পাপড়/ মিষ্টি।
মিড-ডে মিল প্রকল্পে রান্নাকর্মী ও সাহায্যকারীদের (Cook-cum-Helpers) অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।মিড-ডে মিল প্রকল্পে রান্নাকর্মী ও সাহায্যকারীদের (Cook-cum-Helpers) অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।মিড-ডে মিল প্রকল্পে রান্নাকর্মী ও সাহায্যকারীদের (Cook-cum-Helpers) অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।
সরকারি স্কুলে মিডডে মিল খাওয়াবে ইসকন! “ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না”, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী.
