Weqwe 2 (2) Copy Copy Copy Copy Copy Copy

কলকাতার রিয়েল এস্টেট সংক্রান্ত অর্থপাচার ও জমি দখল মামলায় বৃহস্পতিবার গভীর রাতে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা ৫ মিনিট নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবীদের একটি দল। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সরাসরি ইডি অফিসে প্রবেশ করেন। জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক সমন এড়িয়ে যাওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

প্রায় দশ ঘণ্টার টানা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টার কিছু পরে ইডি আধিকারিকরা তাঁর গ্রেফতারের কথা নিশ্চিত করেন। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, এই তদন্তের মূল কেন্দ্রবিন্দু দক্ষিণ কলকাতার কসবা-গোলপার্ক এলাকা। অভিযোগ, সেখানে জমি দখল, তোলাবাজি ও বেআইনি রিয়েল এস্টেট কারবারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার হয়েছে। তদন্তে উঠে এসেছে অভিযুক্ত রিয়েল এস্টেট ব্যবসায়ী সোনা পাপ্পু এবং রিয়েলটর জয় এস কামদারের নাম। সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে বলেও দাবি তদন্তকারীদের।

ইডি এখন খতিয়ে দেখছে, এই চক্রের সঙ্গে কোনও কর্মরত পুলিশ আধিকারিকের সরাসরি বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না। তদন্তকারীদের সন্দেহ, বেআইনি জমি দখল ও সম্পত্তি ব্যবসার ক্ষেত্রে প্রভাব খাটিয়ে একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরে কাজ করছিল। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারের পর এই মামলার তদন্ত আরও গভীরে পৌঁছাবে বলেই মনে করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *