
গৌতম মুখার্জি : কোলকাতা : দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের। কি বললেন মুখ্যমন্ত্রী দেখে নিন।
1. পুজো সাংবিধানিক অধিকার, পূজো করার জন্য কাওকে হাইকোর্টে যেতে হবে না।
2. এই বছর থেকে কার্নিভাল বন্ধ।
3. মহালয়াতে ইডেন গার্ডেনে বৃহত্তর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে পুজোর সূচনা হবে। আলোকসজ্জা থেকে শুরু করে ড্রোন শো দিয়ে শুরু হবে মা দূর্গার আগমন।
4. মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনা হলে তবেই পুজো শুরু করতে হবে।
5. রাজ্যের মধ্যে NH গুলি এবং কলকাতার মধ্যে বড়ো রাস্তাগুলো ব্লক করে পুজো চলবে না।
6. সব পুজো কমিটির জন্য WBSEDCL, CESC 100% ফ্রী ইলেকট্রিক দেবে ।
7. কোজাগরী পুজোর আগে প্রতিমা বিসর্জনের আবেদন মুখ্যমন্ত্রীর।
8. মহা অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ।
9. পুজোতে DJ বাজানো সম্পূর্ণ বন্ধ করতে হবে।
10. যাদের সরকারী অনুদান ছাড়া পুজো করতে সমস্যা হবে তাদের সরকার 1 লক্ষ টাকা করে অনুদান দেবে। বড়ো পুজো কমিটিদের মুখ্যমন্ত্রী, অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
পুজোতে যারা ডিউটি করবে তাদের পুজো শেষ হলে 2 দিন ছুটি।