শমিত সিনহা, কোলকাতা
ভোটের পর পরই যখন বিজেপির পক্ষ থেকে রাজ্যে কোনো রকম হিংসা না হবার বার্তা দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়ে ঘটে গেলে এক মর্মান্তিক খুনের ঘটনা,
খোদ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি কে খুন করা হলো।
পুলিশ সুত্রে খবর
বুথবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়ি দাঁড় করিয়ে গুলি চালাতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনাটি পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
ইতিমধ্যেই অভিযোগের তির তৃনমূলে দিকে করা হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক ও রাজ্য নেতৃত্বরা।