1000823180
1000823180

মৌমিতা সিনহা : যুদ্ধের আঁচ পরলো এদেশেও,আশঙ্কা সত্যি করে এবার রান্না ঘরে কোপ পরতে চলছে, দাম বাড়লো রান্নার গ্যাসের। বাড়িতে ব্যবহৃত গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম বেড়েছে ৬০ টাকা। ফলে ৮৭৯ টাকা থেকে বেড়ে সিলিন্ডার প্রতি দাম হয়েছে ৯৩৯ টাকা।এরই পাশাপাশি বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা । দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।

এই মধ্যে ভয়ংকর আশঙ্কার পূর্বাভাস দিল ‘পশ্চিমবঙ্গ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, আর মাত্র ৪-৫ দিনের স্টক আছে ডিস্ট্রিবিউটরদের হাতে। এর পর কি হবে তাদের জানা নেই। এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের জোগানে ঘাটতি নেই ঠিকই, তবে দুশ্চিন্তা বাড়ছে রান্নার গ্যাসের।

এরই পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি পুরনো নিয়ম ফিরে এসেছে। গৃহস্থেরা ২১ দিনে মাত্র একটিই সিলিন্ডার কিনতে পারবেন। এরপর কি ভাবে ম্যানেজ করে রান্না করবেন তাই ভেবে মাথায় হাত গৃহস্থ থেকে শুরু করে ব্যাবসাদারেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *