Your paragraph text (4)

পশ্চিম এশিয়ায় ঘনীভূত যুদ্ধের মেঘ। আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা মধ্যপ্রাচ্য। এই সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্বজুড়ে বিমান পরিষেবায়। বিশেষ করে ভারতের মেট্রো শহরগুলো থেকে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

কলকাতার দমদম (নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক) বিমানবন্দর থেকে আজ অন্তত ২০টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে দুবাই, দোহা এবং আবুধাবিগামী উড়ানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং চেন্নাই বিমানবন্দর থেকেও কয়েকশো বিমান বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ১০০-র বেশি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৬১টি উড়ান বাতিল হয়েছে, যার ফলে কয়েক হাজার যাত্রী আটকে পড়েছেন। ১২৫টিরও বেশি বিমানের সূচি পরিবর্তন বা বাতিল করা হয়েছে।

ইরানের পালটা হামলার আশঙ্কায় এবং নিরাপত্তার খাতিরে দুবাই, আবুধাবি, শারজা এবং দোহা-র মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো তাদের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইন্ডিগোর মতো সংস্থাগুলো তাদের মধ্যপ্রাচ্যগামী সমস্ত উড়ান স্থগিত করেছে। অনেক ক্ষেত্রে বিমানগুলোকে মাঝপথ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আকস্মিক এই যুদ্ধ পরিস্থিতির কারণে হাজার হাজার ভারতীয় যাত্রী বিদেশের বিমানবন্দরে আটকে পড়েছেন। বিকল্প পথে ফেরার জন্য টিকিটের দাম সাধারণ সময়ের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুণ বেড়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *