কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড এবং ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় আগামীকাল, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট বা ‘ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। কলকাতায় এই বন্ধের জেরে সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এবং BEFI এই ধর্মঘটে শামিল হওয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিমা অফিসগুলোর পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। তবে অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা সচল রাখার চেষ্টা করা হবে।বামপন্থী শ্রমিক সংগঠনগুলো রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ায় সরকারি ও বেসরকারি বাস চলাচল অনিয়মিত হতে পারে। অটো এবং ট্যাক্সি চালকদের একাংশ ধর্মঘটে যোগ দিতে পারেন বলে জানানো হয়েছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ধর্মঘটের দিন কলকাতায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সরকারি কর্মচারীদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। বিনা অনুমতিতে কেউ অনুপস্থিত থাকলে বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *