Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

তারাতলা-কাণ্ডের পর রাজ্য সরকার গঠিত উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটির কাজের পরিধি আরও বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে কলকাতা পুরসভা এলাকায় বাণিজ্যিক ভবনগুলির নিরাপত্তা ও নকশা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হলেও, এবার সেই উদ্যোগ সম্প্রসারিত করে মোট ১২টি পুর এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিধাননগর পুরসভা, রাজারহাট-নিউ টাউন, পূজালি, বজবজ, রাজপুর-সোনারপুর, বারুইপুর, মহেশতলা, দক্ষিণ দমদম, কামারহাটি, বরাহনগর এবং হাওড়া-বালি পুরসভার নির্দিষ্ট অংশে নির্মীয়মাণ ও বাণিজ্যিক ভবনগুলির নকশা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভবনগুলিতে অগ্নি-নির্বাপণ ব্যবস্থার মান এবং পরবর্তীতে জলাভূমি সংক্রান্ত অডিটও করা হবে।

বৃহস্পতিবার রাজ্য সরকার অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটিতে রয়েছেন পুরসচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা সচিব রাজেশ সিংহ, কলকাতার নগরপাল অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে, শ্রমসচিব রচনা ভগত, পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার, দমকল বিভাগের ডিজি, মাটি বিশেষজ্ঞ এবং রাইটস, ইরকন ও খড়্গপুর আইআইটির প্রতিনিধিরা।

সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অডিট ও পর্যালোচনার কাজ চলবে। প্রশাসনের মতে, ভবন নিরাপত্তা, অগ্নি-সুরক্ষা ব্যবস্থা এবং নগর পরিকল্পনার ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই সিদ্ধান্তকে নগর উন্নয়ন ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *