শমিত সিনহা : কোলকাতা
বঙ্গে যখন কংগ্রেসের যখন ভরাডুবি চলছে, তখনো বড়বাজার এলাকার দাপটে চালিয়ে খেলেছেন কংগ্রেস এই কাউন্সিলর, এবার সেখানেও কংগ্রেসের রক্তক্ষরণ হলো। কলকাতা পুরসভার কয়েক দশকের কাউন্সিলর তথা মধ্য কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপি-তে।বেশ কয়েকদিন ধরেই এনিয়ে জল্পনা ছিল রাজ্য রাজনৈতিক মহলে।
সন্তোষ কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন , তিনি কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।
রাজ্য বিজেপির বিধাননগর দফতরে শমীক ভট্টাচার্য উত্তরীয় পরিয়ে এবং পতাকা হাতে দিয়ে সন্তোষকে বিজেপিতে স্বাগত জানায়।
সন্তোষের কথায়, ‘‘মোদীজির নেতৃত্বে এই পিসি-ভাইপোর সরকার এ বার বিদায় হয়ে যাবে। যে ভাবে তৃণমূল ভোট করায়, এ বার আমরা তা হতে দেব না।’’
চৌরঙ্গি বিধানসভা আসনে সন্তোষ বিজেপির প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে।ভোটের মুখে তাঁর যোগদানে শহর কলকাতায় বিজেপির শক্তি বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।