InShot 20260407

শমিত সিনহা, হুগলি : বিজেপি প্রার্থী সন্তু পান লাঙল কাঁধে নিয়ে মনোনয়ন জমা দিতে আসতেই শুরু হয় তুমুল ঝামেলা,দুপক্ষ মুখোমুখি হয়ে জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে। একে অপরের দিকে তেরে যায়, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আজ মহকুমা শাসকের দপ্তরের সামনে মনোনয়ন জমা দিতে আছে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায় ও হরিপালের বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ , সিঙ্গুর অরূপ কুমার দাস ও তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান মনোনয়ন জমা দিতে আসে। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যান সন্তু পান। ঠিক তার পরেই উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়। সেখানেই দু’দলের সমর্থকরা মুখোমুখি হয়ে যায়। উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের কাছাকাছি অবৈধ জমায়েত করা যায় না। তা সাথেও একেবারে মহাকুমার শাসকের দপ্তরের সামনে কিভাবে দুদলের সমর্থকরা জড়ো হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকায় বড় অশান্তি হয়নি । তবে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়। তা বেশ কিছুক্ষণ ধরে চলে পরে পুলিশ আরো বেশি ফোর্স নিয়ে এসে দু’দলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়। চন্দননগরের রানিঘাটের দিকে বিজেপি সমর্থকরা ও উর্দীবাজারের দিকে তৃণমূল সমর্থকদের জড়ো হয়ে স্লোগান চালাতে থাকে। চন্দনগর মহাকুমার শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনী‌ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *