শুভ দে :
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বন্দ্যোপাধ্যায় পরিবারের দূর্গাপুজো। লোকবিশ্বাসের পাতায় আজও জীবন্ত এই অলৌকিক কাহিনী। যে কাহিনীর সূত্রপাত এক স্বপ্নাদেশকে ঘিরে। কথিত আছে, বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি বাসস্থান ছিল মুর্শিদাবাদের সাগরদিঘির মণিগ্রামে। পরবর্তীকালে জমিদার শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় এসে বসতি গড়েন বহুরা গ্রামে। জমিদার মশাই সেখানের গভীর জঙ্গলে সন্ধান পেয়েছিলেন ডাকাতদের পুজিত এক দূর্গা প্রতিমার। তারপরেই মায়ের স্বপ্নে আবির্ভাব। সেই স্বপ্নাদেশ মেনে প্রতিমাকে নিয়ে আসা হয় জমিদার বাড়ির আঙ্গনে। শুরু হয় দেবীর আরাধনা। আরাধনায় কোনও ত্রুটি না থাকা সত্ত্বেও দেবীর মনে ছিল অসন্তুষ্টি। এরপরেই এই গল্পে ফুটে ওঠে মানবিকতার এক অনন্য চিত্র।মুসলিম বিধবার হাতের ভোগেই তৃপ্ত হন মা! ৬০০ বছরের ঐতিহ্যে সম্প্রীতির নজির রঘুনাথগঞ্জের ‘কোদাখাকি দূর্গা’
মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে বিভে*দ।আধুনিকতার এই পৃথিবীর এক অন্ধকার দিক। ধর্মে, বর্ণে, জাতিতে বিভক্ত আজকের সমাজে দেওয়াল উঠেছে মানুষের মাঝেই। তবে সৃষ্টিকর্তার সৃষ্টিতে আদৌও কি কোনো ভেদাভেদের স্থান আছে? হিন্দু- মুসলিম বিভেদের এই ডামাডোলে কিছু গল্প মানবতার সাক্ষী বহন করে। ৬০০ বছরের এই ঐতিহ্য প্রমাণ করে মা তো সকলের। মায়ের স্নেহ ভেদাভেদের বেড়াজালের ঊর্ধ্বে।
দেবী স্বপ্নের জানান যে তার আরাধনা পূর্ণতা পাবে এক দরিদ্র মুসলিম বিধবার হাতের ভোগে। দেবীর নির্দেশ মেনেই বিধবার সন্ধানে এগিয়ে আসেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। খুঁজে পান সেই বিধবাকে। তবে জানা যায়, গোড়ায় দায়িত্ব নিতে নারাজ ছিলেন তিনি। আর্থিক অনটনের পরিস্থিতিতে দাঁড়িয়ে মায়ের ভোগের দায়িত্ব ছিল তার কাছে বিরম্বনা। এরপর স্বয়ং দেবীর স্বপ্নাদেশ পান সেই বিধবা। কেটে যায় তার মনের দ্বিধা দ্বন্দ্ব। মায়ের নির্দেশ অনুসরণ করে জঙ্গল থেকে কুড়িয়ে আনেন কোদার খুদ। তা দিয়েই তৈরি হয় কোদার নাড়ু সঙ্গে থাকে সিঁদুর,আলতা, লালপাড় সাদাশাড়ি,শাখা সহ লোহার বালা। স্থানীয় ভাষায় কাউন চাল কোদা নামে পরিচিত। সেই থেকেই দেবী পরিচিত ‘কোদাখাকি দূর্গা’ রূপে। সময়ের স্রোত ঝাপসা হয়ে যায়নি এই রীতি। আজও বন্দ্যোপাধ্যায় পরিবারের দূর্গাপুজোয় প্রথম ভোগ নিবেদন করা হয় গ্রামের কোনও মুসলিম পরিবারের হাত দিয়ে। তাদের নিবেদনের পরই অন্যরা দেবীকে ভোগ দিতে পারেন।
মহালয়া ১৪ দিন আগে স্থাপিত হয় পুজোর ঘট সঙ্গে চলে চণ্ডীপাঠ। চিরাচরিতের গণ্ডি পেরিয়ে এখানে মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। এখানে সন্ধ্যা আরতি, পুষ্পাঞ্জলীর রীতি অপ্রচলিত। শোনা যায়, পঞ্জিকার নিয়মাবলী নয়, প্রদীপের শিখায় নির্ধারিত হয় সন্ধি পুজোর ক্ষণ। সময়ের সীমানা পেরিয়েও অটুট এই ঐতিহ্য। ভৌগোলিক দূরত্ব মুছে আজও প্রতিবেশী বাংলাদেশ থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের আত্মীয়রা পাঠিয়ে দেন দেবীর জন্য কোদার চাল। মায়ের প্রতি ভক্তির টান আজও এক সুতোয় বেঁধে রেখেছে দুই বাংলাকে।দেশের সীমানা পেরিয়ে, ধর্মের গণ্ডি অতিক্রম করে এই পুজো আজও বহন করে চলেছে সম্প্রীতির বার্তা।
#NewsUpdate #Banglanews #durgapuja #murshidabaddistrict #highlight #highlightseveryo #