Weqwe 2 (4) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

রাজ্য রাজনীতির পালাবদলের পর টলিউডের অন্দরমহলেও একের পর এক বিতর্ক সামনে আসছে। এবার পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে নতুন করে চর্চা শুরু হল শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী স্পষ্ট জানিয়ে দেন, “রাজ ও শুভ দু’জনেই কিছু ভুল মন্তব্য করেছে”, আর সেই মন্তব্য ঘিরেই এখন সরগরম নেটপাড়া।

বিধানসভা নির্বাচনের পর থেকেই টলিউডে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। একসময় সক্রিয়ভাবে রাজনৈতিক প্রচারে অংশ নেওয়া বহু তারকাই এখন দূরত্ব বজায় রাখছেন রাজনীতি থেকে। সেই তালিকায় অন্যতম নাম রাজ চক্রবর্তীর। নির্বাচনের সময় বিজেপি সরকারকে কটাক্ষ করে শুভশ্রীর করা একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এরপর ভোট গণনার দিন গণনা কেন্দ্রের বাইরে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিক্ষোভ, কাদা ছোঁড়া এবং ‘চোর চোর’ স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এই আবহেই মুখ খুললেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি জানান, রাজের নির্বাচনে হারে তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন। তবে একই সঙ্গে তাঁর মত, আরজি কর কাণ্ডের পরই রাজ চক্রবর্তীর রাজনৈতিক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল। দেবশ্রীর কথায়, “মানুষ তখন খুব আবেগপ্রবণ ছিল। সেই সময় কিছু মন্তব্য এবং সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে।”

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে রাজ চক্রবর্তীর প্রচারে শুভশ্রীর পাশাপাশি দেবশ্রীকেও সক্রিয়ভাবে দেখা গিয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে তিনি সম্পূর্ণ দূরত্ব বজায় রাখেন। আর সেই কারণ নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

দেবশ্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ তাঁর বক্তব্যকে সাহসী বলে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন পরিবারের ভিতরেই মতভেদ স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *