Weqwe 2 (3) Copy Copy Copy Copy Copy Copy

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগে তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার পর ফের তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অনেক অপরাধী আছে, তাদের মাথা হল মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে যদি গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, তাহলে সব অপরাধীর নাম সামনে চলে আসবে।”

সম্প্রতি পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়া রত্না দেবনাথ আরও অভিযোগ করেন, তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি তৎকালীন প্রশাসনের একাংশও জড়িত। তাঁর দাবি, “যে সমস্ত মানুষ সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে খেয়েছিলেন, তাঁদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। শুধু প্রিন্সিপাল জেলে আছেন। কলেজ কর্তৃপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম— সকলেই এই ঘটনার জন্য দায়ী।”

এদিকে, আরজি কর মামলার তদন্তে গাফিলতির অভিযোগে শুক্রবার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত।

বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তদন্তের সময় একাধিক গুরুতর ত্রুটি হয়েছিল এবং নির্যাতিতার পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।

এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবি তুললেও শাসকদলের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *