
গৌতম মুখোপাধ্যায় :
প্রকাশ্যে রাস্তায় ফেলে
মারছে এক প্রবীণ ব্যাক্তিকে , মারছে একদল মহিলা, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।খড়্গপুরের খরিদা এলাকায় প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ।এহেন বীভৎস ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।এদিকে ঘটনার নিন্দা করে
প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, “বেবি কোলে আমাদের দলের হলেও বর্তমানে তাঁর কোনও দায়িত্ব আছে কি না, জানি না। তবে যেটাই হোক, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি পুলিশকে অনুরোধ করব, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে।” অন্যদিকে, এই ঘটনায়অভিযুক্ত বেবি কোলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালঞ্চ এলাকায়।
সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝর উঠেছে সব মহলে।