InShot 20260315

গৌতম মুখোপাধ্যায়, কোলকাতা : ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের বড় ঘোষণা। রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের জন্য মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা করা হলো। ‘রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের জন্য মাসিক ভাতায় ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে এখন থেকে তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।

এরই পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া DA দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের মার্চ মাস থেকে সকলেই তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।’২০০৯ সালের ‘রোপা’ (ROPA) অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার (DA) টাকা মার্চ মাস থেকেই দিতে শুরু করছে তাঁর সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *