Polish 20261025

শুভ দে : কোলকাতা

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ২০২৬ সালের কোজাগরী লক্ষ্মীপুজো বাংলা– ৮ কার্তিক, রবিবার পড়ছে।
ইংরেজি– ২৫ অক্টোবর পড়ছে।

কোজাগরী পূর্ণিমার তিথি রবিবার, ২৫ অক্টোবর, সকাল ১১ টা ৫৫ মিনিটে শুরু হয়ে যাবে।

কোজাগরী লক্ষ্মীপুজোর পূর্ণিমা তিথি শেষ হবে, বাংলা– ৯ কার্তিক, সোমবার।

ইংরেজি মতে, ২৬ অক্টোবর, সোমবার।

তিথি শেষ হবে, সকাল ৯ টা ৪১ মিনিটে।

কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি নিয়ে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, বাংলা– ৭ কার্তিক, রবিবার।

তিথি শুরু হবে ইংরেজি– ২৫ অক্টোবর।

তিথি শুরুর সময়কাল, সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ হবে, বাংলা, ৮ কার্তিক, সোমবার। এই তিথি ইংরেজি মতে পড়ছে ২৬ অক্টোবর, সোমবার। তিথি শেষ সকাল ৯ টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড।

  • নিশীথ পুজোর সময়: কলকাতার দ্রিক পঞ্চাঙ্গের হিসেব অনুযায়ী, ২৫ অক্টোবর রাতে পুজোর সবচেয়ে ভালো সময় হল রাত ১০ টা ৫৬ মিনিট থেকে ১১টা ৪৬ মিনিট পর্যন্ত। এই ৫০ মিনিট সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

১) কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পূর্ণিমা চলাকালীন পায়েস রান্না করে মায়ের সামনে ঢেকে রেখে দিন এবং পরের দিন সেই পায়েস বাড়ির সকল সদস্যরা খান। এর ফলে সংসারে আয় বৃদ্ধি পাবে।

২) কোজাগরী লক্ষ্মীপুজোর দিন একটা লাল সলতে দেওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালুন। পূর্ণিমা চলাকালীন ঘিয়ের প্রদীপটি লক্ষ্মীদেবীর সামনে জ্বালুন।

৩) একটি পদ্ম পাতায় লাল শালুক, একটি কড়ি, একটি পান, সুপারি, একটি কয়েন রাখবেন।

৪) কোজাগরী পূর্ণিমা চলাকালীন লক্ষ্মীপুজো হয়ে যাওয়ার পর একটি লাল রঙের আসনে বসে নিজের ডান হাতে একটি নিখুঁত এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে ১০৮ বার মন্ত্র জপ করুন। মন্ত্র— “মা লক্ষ্মী দেবী নমঃ।” তারপর এলাচ এবং লবঙ্গ মা লক্ষ্মী দেবীর চরণে অর্পন করে দিন। পুজোর পরের দিন সেগুলি একটি হলুদ কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *