চলচিত্র চগতে আচমকাই খারাপ খবর,বৃহস্পতিবার ভোরে প্রয়াত হলেন নামকরা অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই সূত্রের খবর। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। জানা গেছে বাড়িতে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর টানা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছিল। তবে তাঁর শরীর কোনও সাড়া দেয়নি।
তাঁর ছেলে মলহার পাটেকর জানান, গোয়ার ফ্ল্যাটে আচমকাই তীব্র বুকে ব্যথার কথা জানিয়েছিলেন অভিনেতা। খবর পেয়ে দ্রুত একটি মেডিক্যাল টিম সেখানে পৌঁছায়। তবে চিকিৎসকেরা পৌঁছানোর আগেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।
এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা বিষয়টিকে ‘মেডিকো-লিগ্যাল কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আজই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
১৯৭৮-এ মুজফফর আলির ‘গমন’ ছবির হাত ধরে, প্রথম রূপোলি পর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’ ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা।