InShot 20260718

অঙ্কিত সিনহা : উৎকন্ঠার অবশান, টানা দুই দিন নিখোঁজ থাকার অবশেষে খোঁজ পওয়া গেলো নিখোঁজ জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন এর। পরিবারের দাবি, শনিবার ভোরে হাওড়া রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন তার বাবা ধ্রুবজ্যোতি সেনকে খবর দেন। তিনি গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এই দু’দিন সে কোথায় ছিলেন, কেনই বা বাড়ি ছাড়া দুদিন ছিলেন এই ঊদিওমান জাতীয় স্তরের মহিলা সুটার, তা পরিস্কার জানা যায়নি।

এই মুহূর্তের তাঁর বাবার সঙ্গে হাওড়া থানায় রয়েছেন দময়ন্তী। সেখানেই চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। ঠিক কী হয়েছিল? গত আটচল্লিশ ঘণ্টা কোথায় ছিলেন তিনি? সব প্রশ্নের উত্তর খুঁটিয়ে জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *