Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy C (2)

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভা স্বচ্ছতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, আগামী ছয় মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন করা হবে এবং ৭ ডিসেম্বরের মধ্যে নবনির্বাচিত পুরবোর্ড গঠন করা হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভাকে ঘিরে নানা বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সম্প্রতি মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। যদিও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুরবোর্ডের মেয়াদ ছিল, মেয়রের পদত্যাগের পর প্রশাসনিক জটিলতা তৈরি হয়। পরবর্তীতে পুর ও নগরোন্নয়ন দফতর কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়ে কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করে।

বর্তমানে প্রশাসকের মাধ্যমেই পুরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে। তবে নতুন সরকার কত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সেই জল্পনারই অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২০ সালে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। পরে ২০২১ সালের ডিসেম্বরে ভোট অনুষ্ঠিত হয় এবং তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরবোর্ড গঠন করে। তবে সেই নির্বাচনকে ঘিরে বিরোধীদের একাধিক অভিযোগ ছিল।

সাম্প্রতিক সময়ে একাধিক কাউন্সিলরকে ঘিরে বিতর্ক, প্রশাসনিক অচলাবস্থা এবং রাজনৈতিক টানাপোড়েনের আবহে কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার পুরভোটের প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *