গৌতম মুখোপাধ্যায় :
এবারে মাধ্যমিকের মেধাতালিকায় ৯৯.৭১% পেয়ে একমাত্র প্রথম স্থানে রয়েছে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮, ৬৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতিমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়
৬৯৫ পেয়ে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তিনজন
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানা, বাঁকুড়ার মৈনাক মণ্ডল মাধ্যমিকে তৃতীয়,
এক নজরে :
👉 ১৯টি জেলা থেকে মোট ১৩১ জন প্রথম ১০-এ আছেন। উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগণা ১১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, নদীয়া থেকে ৩, হুগলী থেকে ৯, কোচবিহার থেকে ৭, পুরুলিয়া থেকে ৯, মালদা থেকে ৫, মুর্শিদাবাদ থেকে ৩, পশ্চিম বর্ধমান থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন।
এবারের মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১৩১ জন মেধাবী পড়ুয়া.