InShot 20260327

শমিত সিনহা, কোলকাতা

দেশজুড়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, ‘এনার্জি লকডাউন’ নিয়ে।

যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট? আবারও কি দেশজুড়ে হবে লকডাউন? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

এই সময় ঘরে ঘরে যেমন গ্যাসের আকাল, পেট্রোল-ডিজেলের ঘাটতির আশঙ্কা, তাতে লকডাউন করে দেবে না তো সরকার ? ফিরে আসবে না তো করোনা- অনুরূপ

কোভিডের সময়ে লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই বেড়েছে জল্পনা।

প্রসঙ্গত, প্রতিবেশী একাধিক দেশে ইতিমধ্যেই জ্বালানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোথাও রেশনিং চালু হয়েছে, কোথাও বা গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ইউরোপের কিছু দেশেও একই ধরনের পদক্ষেপ দেখা গিয়েছে।

তবে ভারতের ক্ষেত্রে আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানাচ্ছে কেন্দ্র।

লকডাউন নিয়ে কী বললেন নির্মলা

লকডাউন নিয়ে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মলা সীতারামন। তিনি আশ্বস্ত করেছেন , কোভিড সময়ের মতো কোনও লকডাউন আর জারি করা হবে না। রাজনৈতিক মহলের কিছু মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য দেশব্যাপী লকডাউন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতিকে কোভিডকালের (Covid 19) সঙ্গে তুলনা করায় তুঙ্গে ওঠে লকডাউন নিয়ে জল্পনা। আবারও লকডাউন (Lockdown) হতে চলেছে এই নিয়ে আতঙ্কে ভুগছে জনতার একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *