InShot 20260215

গৌতম মুখোপাধ্যায় : বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র ম্যাচে ভারতপাকিস্তানকে ৬১ রানে উড়িয়ে দিল,ঈশানের ঝড়ে ৬১ রানে জিতে বিশ্বকাপের সুপার এইটে টিম ইন্ডিয়া ৷

রবিবার কলম্বোয় প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৫ রান তোলে ভারত,সেই পিচে ঈশান যে ইনিংসটি খেললো তা ভারতের ক্রিকেট ইতিহাস হয়ে থাকবে। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৪ রানেই শেষ হল পাকিস্তানের ইনিংস।

৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ‘পকেট ডিনামাইট’। মারেন ১০টি চার এবং তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৯২.৫। তিনি আউট হওয়ার পরে পাকিস্তান ভারতের ছন্দ ভেঙে দিলেও টিম ইন্ডিয়া যে রানটা তোলে।আগামী ১ মার্চ সুপার এইটের ম্যাচ রয়েছে। সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে। এই ম্যাচের সূচী ঠিক হয়ে গিয়েছে। ঘটনার প্রভাব যে শুধু পাকিস্তানের ওপরেই পড়েছে, রবিবারের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে গেল। দেখা গেল, দু’দেশেরক ম্যাচ এখন কেবল নামেই মহারণ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে এখন ৮-১ হয়ে গেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *