গৌতম মুখোপাধ্যায় : টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর। দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা গুরুতর পেটের সংক্রমণের (Stomach Infection) শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তার এই আকস্মিক অসুস্থতা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে বেশ ভাবিয়ে তুলেছে।

বিসিসিআই (BCCI) সূত্রে খবর, গত মঙ্গলবার রাত থেকেই অভিষেক পেটে তীব্র যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করছিলেন। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণের কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন এবং তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামীকাল নামিবিয়ার বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচ। দলের ফর্মে থাকা এই ওপেনারকে ছাড়াই হয়তো কাল মাঠে নামতে হতে পারে সূর্যকুমার যাদবের বাহিনীকে। ওপেনিংয়ে অভিষেকের না থাকা মানেই ব্যাটিং অর্ডারে বড় রদবদল।যদি অভিষেক খেলতে না পারেন, তবে তার জায়গায় শুভমন গিল বা ঋতুরাজ গায়কওয়াড়কে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে।অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামের পর তার শারীরিক অবস্থা পুনরায় খতিয়ে দেখা হবে। দ্রুত সুস্থ হয়ে না উঠলে বিশ্বকাপের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *