রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় সুখবর শোনাল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় মাসিক ১,৫০০ টাকার ভাতা প্রদানের সময়সীমা এবার অনেকটাই এগিয়ে আনা হলো। আগের ঘোষণা অনুযায়ী এই বর্ধিত সুবিধা ১৫ আগস্ট থেকে পাওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর হতে চলেছে এই প্রক্রিয়া।
প্রশাসনিক সূত্রে খবর, বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দিতেই এই বিশেষ পদক্ষেপ। আগে ঠিক ছিল স্বাধীনতা দিবস থেকে এই ভাতার পরিধি বাড়ানো হবে, কিন্তু বর্তমান আর্থিক বছরের শুরুতেই এই সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কয়েক লক্ষ নিবন্ধিত কর্মপ্রার্থী এপ্রিল মাস থেকেই হাতে বাড়তি টাকা পাবেন।
যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা ১৮ থেকে ৪৫ বছর বয়সী কর্মপ্রার্থীরা।এই অর্থ দিয়ে যুবক-যুবতীরা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির খরচ চালাতে পারবেন।