1000399724

গৌতম মুখোপাধ্যায় : উত্তরপাড়া

একি কান্ড, শববাহী গাড়িতে শুয়ে আছে কে

শববাহী গাড়িতে ভেতরে একজন শুয়ে রয়েছে, আর চালকের আসন জুরে পরে রয়েছে আর এক ব্যাক্তি, সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, আর ভাইরাল ভিডিও ঘিরে এখন শোরগোল।
ঘটনা হুগলির উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের শববাহী গাড়িতে।
মদ খেয়ে শব আসন চালক আর খালাসির ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ “জয় বাংলা”,
সুত্রের খবর গতকাল রাতেশববাহী গাড়ি গতকাল রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে, তার কিছু সময় পরই দেখা যায় গাড়ির চালক তার সিটে উপুর হয়ে পরে আছেন।গাড়ির চাবি পুরসভার আই কার্ড গাড়ির সিটে পরে।
আর তার হেল্পার যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন।দুজনেই বেহুশ।ডাকলেও কোনো সাড়া নেই। এদিকে সেই ছবি তুলছে এক ব্যাক্তি, তারা মজা করে জয় বাংলা বলছে।

এদিকে সংবাদ মাধ্যমেও এই ছবি প্রকাশ পেতেই নরে চরে বসে উত্তরপাড়া পৌরসভা, পৌরপ্রধান দিলীপ যাদব জানান
আমাদের কাছে খবর আসার পরেই আমরা ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ বলেন,আমরা বিষয়টা জানতে পেরেছি।আমাদের কাছে খুবই বেদনাদায়ক।কখনোই আশা করিনি।কালকে একজন মারা গিয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল এ গিয়েছিল দেহ আনতে।তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল।গাড়িটাকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পড়ে এ ধরনের কান্ড ঘটিয়েছে।আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি দুজনকেই বসিয়ে দেওয়া হয়েছে।ওরা আজ থেকেই কাজে যোগ দিচ্ছে না।অনেকটা রাত হয়ে গিয়েছিল তখনো গাড়িটা ঢুকছে না তখনই জানতে পারলাম।অন ডিউটি অবস্থায় মদ্যপান করেছে।

বিষয়টিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা,
সি পি আই এম এ আভাস গোস্বামী জানান এটাই শাসক দলের বৈশিষ্ট।

বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন,এখন তো রাজ্য সরকার মদেই চলছে।আর উত্তরপাড়ার বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছে,এটাই এদের কালচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *