রাজ্য রাজনীতিতে আজ সবথেকে বড় নজর সুপ্রিম কোর্টের দিকে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘অস্বাভাবিক’ নাম বাদ দেওয়া এবং সংশোধনের প্রক্রিয়া বা Special Intensive Revision (SIR) চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আজ দুপুর ২টোয়। এই রায়ের ওপর নির্ভর করছে আসন্ন নির্বাচনের আগে রাজ্যের কয়েক কোটি ভোটারের ভাগ্য এবং প্রশাসনিক ভবিষ্যৎ।

নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় বর্তমানে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন (SIR) চলছে, তাতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। গত বুধবার তিনি নিজেই সুপ্রিম কোর্টে হাজির হয়ে সওয়াল করেছিলেন। আজ সেই মামলার ফলো-আপ শুনানি। যদিও মুখ্যমন্ত্রী আজ ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকছেন না, তবে তাঁর আইনজীবীরা রাজ্যের অবস্থান তুলে ধরবেন।

তৃণমূলের অভিযোগ, নামের বানান ভুল বা সামান্য ত্রুটির অজুহাতে প্রায় ১.৩৬ কোটি নাম ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ তালিকায় রাখা হয়েছে। অভিযোগ উঠেছে যে, নিয়ম ভেঙে কয়েক লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে।আধার কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট থাকা সত্ত্বেও কেন পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা নিয়েও সরব হয়েছে রাজ্য।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ গত শুনানিতে স্পষ্ট করে দিয়েছিল যে, “কোনো প্রকৃত নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়।” আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল যে, কেন নাম বাদ যাচ্ছে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে এবং শুধুমাত্র নামের বানানের পার্থক্যের জন্য কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *