আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোনো রাশির জন্য থাকছে সাফল্যের হাতছানি, আবার কাউকে হতে হবে সাবধান। চলুন দেখে নেওয়া যাক আপনার রাশির পূর্বাভাস:
সাফল্যের শীর্ষে যারা
- মেষ রাশি: কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজ শেষ হতে পারে। আর্থিক যোগ শুভ।
- সিংহ রাশি: আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যবসায়ীরা বড় কোনো বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে।
- ধনু রাশি: নতুন কোনো সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। লটারি বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
সতর্ক থাকতে হবে যাদের
- মিথুন রাশি: কথা বলার সময় আজ সংযত থাকুন। তুচ্ছ কারণে প্রিয়জনের সাথে মনোমালিন্য হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
- বৃশ্চিক রাশি: কাজের চাপে মানসিক উদ্বেগ বাড়তে পারে। আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকুন, ক্ষতির সম্ভাবনা আছে।
- মীন রাশি: আজ বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অন্যের ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
অন্যান্য রাশি :
কুম্ভ রাশি: প্রেমের ক্ষেত্রে রোমান্টিক সময় কাটবে। নতুন কোনো শখ পূরণ হতে পারে। বৃষ রাশি: দিনটি মোটামুটি কাটবে। তবে সঞ্চয়ের দিকে মন দিন। কর্কট রাশি: বন্ধুদের সহায়তা পাবেন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। কন্যা রাশি: পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। তুলা রাশি: আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। পুরোনো কোনো পাওনা আদায় হতে পারে। মকর রাশি: কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনজরে থাকবেন। স্বাস্থ্য ভালো যাবে।