1000773874

ভোটের আগে কল্পতরু মমতা

বিশ্বজিত সাহা : পশ্চিমবঙ্গ বিধানসভায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন।
লক্ষ্মীর ভান্ডার বাড়ল ৫০০ টাকা
অঙ্গণওয়ারি কর্মী ১০০০ টাকা বেতন বৃদ্ধি
পার্শ শিক্ষকদের ১০০০ টাকা বেতন বৃদ্ধি
সিভিক,গ্রিন পুলিশদের ১০০০ টাকা বৃদ্ধি বেতন
আশা কর্মীদের ১০০০ টাকা বাড়ল
ডিএ বাড়ল ৪% এরইঅন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের।এরই পাশাপাশি ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ” “বাংলার যুব সাথী” নামে নতুন প্রকল্প চালু
এই প্রকল্পে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে ” ১৫০০” টাকা অর্ধিক সাহায্য দেওয়া হবে।আগামী ১৫ আগষ্ট থেকে চালু হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যে বাজেট প্রভেশন রেখেছি, মনে করি বাংলার মানুষের গর্ব করা উচিত।আমরা ২ লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি।

এই বাজেটেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে অসংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে পাবেন ১,৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন ১,৭০০ টাকা।

তবে রাজ্য সরকারের এই ঘোষণার পাল্টা বড় দাবি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লক্ষ্মীর ভান্ডারের বর্তমান বৃদ্ধি পুরোপুরি ভোটমুখী তাঁর দাবি, “সিভিক ভলান্টিয়ার প্যারা টিচার ও যুবশ্রী ভাতা এপ্রিল থেকে কার্যকর হবে বলা হলেও, লক্ষ্মীর ভান্ডারের টাকা মার্চের মধ্যেই ঢোকানো হবে আইপ্যাকের পরামর্শে। অসৎ উদ্দেশ্যেই এই ভোট-অন-অ্যাকাউন্টস বাজেট পেশ করা হয়েছে।
তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমি আমাদের সংকল্পপত্র কমিটির কনভেনরের পাশে দাঁড়িয়ে বলছি—এপ্রিল মাসে বিজেপি সরকার গঠন হলে, ১ জুনের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *