1000319041

একই পরিবারের তিন
জনের রহস্যমৃত্যুতে শোরগোল চন্দননগরে।
দেনা শোধ করতে না পেরে প্রথমে স্ত্রী ও মেয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করে পরে আত্মঘাতী হন স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কলুপুকুর গড়ের ধার এলাকায় নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হয় তিনজনের দেহ।মৃতদের নাম বাবলু ঘোষ(৬২), প্রতিমা ঘোষ(৪৬)। উদ্ধার হয়েছে তাঁদের ১৩ বছরের মেয়ের দেহও। প্রতিবেশীরা খবর দেন চন্দননগর থানায়। পুলিশ রাত দু’টোর পরে মৃতদের দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়। চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন। পরে টোটোও চালিয়েছিলেন কিছুদিন। কয়েকদিন আগে বাড়িতেই ছোট মাপের ব্যবসা শুরু করেছিলেন। আর সেই ব্যবসার জন্য বাজার থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *