1000294235

মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও।বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু! সূত্রের খবর, বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আনার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়।

প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের বেসরকারি হাসপাতাল ‘ওহায়ো’-তে। সেখান থেকেই তাঁকে ফিরিয়ে দেন চিকিৎসকরা, বলেন, সরকারি হাসপাতালে নিয়ে যেতে। সূত্রের দাবি, সে সময়ে জ্ঞান ছিল না সৃঞ্জয়ের। সম্ভবত তার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। এর পরেই তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মা রিঙ্কুও। ওই হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন।

জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। তিনি নিউটাউনের সাপুরজি আবাসনে একাই থাকতেন মা রিঙ্কু বিয়ে করে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়ার পর থেকে। সেখানেই মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়েছে তাঁর।ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আরজি কর হাসপাতালে।

এখনো পর্যন্ত মা রিঙ্কু, দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *